মোঃ সাকিব খান,স্টাফ রিপোর্টার: মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেয় কলেজ শাখা ছাত্রদল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা।ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান প্রমুখ। এছাড়াও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহান বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, সাংগঠনিক সম্পাদক তাহসিন সুলতান সানজিদ, সহ সাংগঠনিক সম্পাদক মৃদৃল মুন্সী, প্রচার সম্পাদক ইশা শেখ, ছাত্রনেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু, রিফাত বিশ্বাস, মোঃ আকাশসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান জানান, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত