1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপরে শহরের এইচ এস এস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনকিলাব প্রতিনিধি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক কালবেলা প্রতিনিধি শেখ ইমন। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সময়ের আলোর সম্রাট হোসেন, সহ-সাধারণ সম্পাদক আজকের প্রত্যাশার সুলতান আল এনাম, সাংগঠনিক সম্পাদক বাংলা এডিশনের আশরাফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক বাংলাদেশের খবরের এম বুরহান উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের আব্দুর রাজ্জাক রাজন, সাংস্কৃতিক ও ত্রীড়া সম্পাদক জনবাণী প্রতিনিধি মিশুক হাসান, আইন বিষয়ক সম্পাদক খোলা কাগজের রাজিব মাহমুদ টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী স্বপন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনবাণী প্রতিনিধি সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে ভোরের আকাশের সুজন বিপ্লব, বাংলাদেশ গার্ডিয়ান রামিম হাসান, বাংলা ৫২ নিউজের জাহিদুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন বলেন, ’গনমানুষের জন্য স্বাধীন গনমাধ্যম চাই’ স্লোগানে সাংবাদিকতায় নবউদ্যোমে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। এই সংগঠন সেই শূন্যস্থান পূরণ করবে বলে আমরা আশা করছি। গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে জেলা পর্যায়ে পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণ এবং চ্যালেঞ্জ গ্রহণে গণমুখী একটি মাল্টিমিডিয়া সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করতে আমরা দায়বদ্ধ।

সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে।

এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট