1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ- মহেশপুরে নির্বাচনী গণসংযোগে বিএনপির হামলায় মহিলা কর্মীসহ ৮ জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে
  1. সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।
    জামায়াতের বক্তব্য অনুযায়ী, রোববার সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত নির্বাচনী গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লাঞ্চিত করে বোরকা খুলে নেওয়া হয়েছে। বর্তমানে তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ, পৌর আমীর পলাশ আহমেদ প্রমুখ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
    মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট