1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

লাউ নয়, লাউ শাকেই লাভ বেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা,কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার গোমতী নদীর বিস্তীর্ণ বালুচর এখন সবুজের সমারোহে ছেয়ে গেছে। অল্প পুঁজি এবং কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এখানকার কৃষকরা এখন (প্রচলিত) সবজির পাশাপাশি লাউ শাক চাষের দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন। লাউয়ের চেয়ে শাকের চাহিদা ও দাম বাজারে বেশি হওয়ায় শতাধিক কৃষক এই নতুন ধারার চাষাবাদে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন।বুড়িচং উপজেলার ভান্তী গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আগে তিনি চরে লাউ চাষ করতেন, কিন্তু অতিবৃষ্টি ও পোকার আক্রমণে প্রায়ই লোকসান গুনতে হতো। পরে তিনি লাউয়ের পরিবর্তে শুধু লাউ শাক চাষ শুরু করেন। তিনি বলেন, “লাউয়ের তুলনায় লাউ শাকে ঝুঁকি ও খরচ দুটোই কম, কিন্তু লাভ অনেক বেশি। লাউ চাষে মাচা তৈরির খরচ নেই, পোকামাকড়ও কম লাগে।”তিনি জানান, একটি গাছ থেকে ৪-৫ বার পর্যন্ত শাকের ডগা কাটা যায় এবং প্রতি ১০-১২ দিন পরপরই ফসল তোলা যায়। ছয়-সাতটি ডগা দিয়ে তৈরি একটি আঁটি বাজারে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি কানি (১২০ শতক) জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।তার এই সাফল্য দেখে কামারখাড়া গ্রামের কৃষক আবদুস সাত্তারসহ আরও অনেকেই এখন লাউ শাক চাষ শুরু করেছেন।
তাদের উৎপাদিত এই শাক কুমিল্লার নিমসার পাইকারি বাজার হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “আমি সম্প্রতি গোমতীর চর পরিদর্শন করেছি। কৃষকরা লাউয়ের পরিবর্তে এখন লাউ শাক চাষে আগ্রহী হচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক। এতে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায় এবং বাজারের সবজির চাহিদাও পূরণ হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট