1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

দেশের উন্নয়নে কাজ করবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ :মতিয়ার রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ বাশার,, কোটচাঁদপুর: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানবিক ও সামাজিক কাজে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সবসময় পাশে পাবেন।

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো প্রত্যেককে তার সৎকর্ম ও অপকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি অন্যায় করা হবে না ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

(৮ই সেপ্টাম্বর) বুধবার সকালে রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়া জামে মসজিদের সামনের রাস্তা এবং বিশ্বাসপাড়ার মাঠের শ্মশান সংলগ্ন রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়

তিনি আরো বলেন, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে কোটচাঁদপুর মহেশপুরের উন্নয়নের রোল মডেল ঘোষণা করা হবে। কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি মাস্তানি চলবেনা। যার যতটুকু প্রাপ্য তার ততটুকু সম্মান বুঝিয়ে দেওয়া হবে। যেকোনো চাকরির ক্ষেত্রে কোন নিয়োগ বাণিজ্য হবে না। যোগ্যতা অনুসারে তার প্রাপ্য সে বুঝে পাবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বলুহর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর শাহ আলম।

জামায়াতে ইসলামী রাস্তা মেরামতের এই উদ্যোগে নেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে জানান। এবং জামায়াত ইসলামী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ওয়ার্ডের সভাপতি সেলিম উদ্দিন, বলুহর ওয়ার্ডের সেক্রেটারি মুসা করিমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট