1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় মণ্ডপ থেকে বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা, টাকা ও স্বর্ণালংকার চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ  রিপোর্টারঃ   কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় এক বহুতল ভবনের দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার নবমীর রাতে পরিবার নিয়ে পূজামণ্ডপে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পর ফ্ল্যাটে চুরির বিষয়টি টের পান ভুক্তভোগীরা। চোরেরা ফ্ল্যাট থেকে টাকা ও সোনার গয়না নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল ও সেলাই রেঞ্চ জব্দ করেছে।

ভুক্তভোগী আইনজীবী প্রবীর স্যানাল বলেন, ‘রাত ৯টার দিকে সহধর্মিণীকে নিয়ে পূজা মণ্ডপে ঘুরতে বের হয়েছিলাম। ঘরের দরজার ছিটকিনিতে তালা আটকানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে দেখি আসবাব এলোমেলো, আলমারির তালা খোলা। মেঝেতে কাপড় ছড়ানো। খোঁজ করে দেখি আলমারিতে রাখা ১ লাখ টাকা ও প্রায় ৬ ভরি সোনার গয়না নেই।’

প্রবীর স্যানাল আরও বলেন, ‘একই ভবনে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটে থাকেন। চুরির বিষয়টি কেউ টের পাননি। স্থানীয় কোনো চক্র আমাদের গতিবিধি অনুসরণ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে তদন্ত করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

অন্য ভুক্তভোগী মৃত্যুরঞ্জন সরকার বলেন, ‘গত সপ্তাহে আমি এই বাসা ভাড়া নিয়েছি। এখানকার কাউকে চিনিও না। নাটোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ছেলে কুষ্টিয়া পলিটেকনিকে পড়াশোনার সুবাদে এখানে বাসা নিয়েছি। সেদিন স্ত্রী-ছেলেকে নিয়ে পূজামণ্ডপে গিয়েছিলাম। এ সময় বাড়িওয়ালা ফোন করে জানায় বাসায় চুরি হয়েছে। ফিরে এসে দেখি দরজার ছিটকিনি ভাঙা, আসবাব এলোমেলো। চোর ওয়ার্ডরোবে রাখা নগদ ৩৫ হাজার টাকা ও এক ভরি সোনার গয়না নিয়ে গেছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট