
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তরপাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন তিনি। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রাহুল ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত রাহুলের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।