1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ধানের শীষ প্রতীক যার আমরা তার কোটচাঁদপুরে গণ সংযোগে: কাজল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৫৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন,ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চাইবো আমি দল আমাকে দিলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমাকে না দিয়ে দল যাকে দিবে আমরা সবাই তার হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। ধানের শীষ কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়।

ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্তার প্রতীক। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। এদেশের মাটিতে যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি করবে তাদের জায়গা হবে না। যেমন জায়গা হয়নি ফ্যাসিস্ট হাসিনার। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায় সম্প্রীতির। যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান কোটচাঁদপুরে সারাদিন ব্যাপী গণ সংযোগে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে আপনারা সবাই প্রস্তুত থাকুন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

(১লা অক্টোবর) বুধবার সকাল সন্ধ্যা পর্যন্ত কোটচাঁদপুর উপজেলায় নির্বাচনী গণ সংযোগ করেন তিনি।

গণসংযোগ কালীন তিনি অসুস্থ বিএনপির নেতৃবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে শারীরিক খোঁজখবর। প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত। মরহুম পৌর চেয়ারম্যান এ কে এম সিরাজুল হক সিরুমিয়া ফুটবল টুর্নামেন্ট ও শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের ভিপি আব্দুর সবুর খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃসকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট