1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

দেনার দায়ে ৬৫ হাজার টাকায় নবজাতক পুত্র সন্তান বিক্রি, ক্লিনিক কতৃপক্ষের জেল জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ রমজান আলীঃ গত বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজলার যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। এরপর টনক নড়ে প্রশাসনের।

সন্তান বিক্রিতে সহায়তা এবং পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় মালিক সেলিম রেজা বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ওই হাসপাতালের নার্স ইসমোতারা খাতুনকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সেই সঙ্গে মহেশপুর থানার ওসি নজরুল ইসলামকে নবজাতক শিশুকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, পরিবারিকভাবে মহেশপুর উপজেলায় যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামের খলিলের মেয়ে সুমাইয়া খাতুনের সাথে একই গ্রামের ছাত্তারের ছেলে আলামিনের বিয়ে হয়।

এ সময়ের মধ্যে তাদের সংসারে ১ মেয়ে ও আরও ১ ছেলে সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তান জন্ম নেওয়ার আগেই আলামিন মাঠে কৃষিকাজ করার সময় স্ট্রোক করে মারা যান।

অভাব-অনাটনের সংসারে তারা বিভিন্ন জায়গা থেকে ধার দেন করে চলতে থাকে।

গত ৩০ সেপ্টেম্বর স্ত্রী সুমাইয়া খাতুনের প্রস্রাব বেদয়া শুরু হলে মহেশপুর নেপার মোড় পিয়ারলেস হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন।

সিজারের ও ধারদেনার টাকা পরিশোধের জন্য লোকজন তাকে চাপ দিয়ে আসছিল।

উপায়ান্তর না পেয়ে মা সুমাইয়া খাতুন মহেশপুর পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সহায়তায় নবজাতককে ফরিদপুর জেলার এক নিঃসন্তান দম্পত্তির কাছে ৬৫ হাজার টাকায় সন্তান বিক্রি করে দেন।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন জানান, আমরা বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং সন্তান বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ক্লিনিকে সিলগালা,

একই সঙ্গে জরিমানা এক নার্সকে সাজা এবং নবজাতককে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট