1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানেরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানেরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট