1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা!

শেখ মোঃ জামির
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্টার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও বেশি দামে সার বিক্রি করাসহ নানা অভিযোগে ৪টি সার ডিলার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ।

জানা যায়,উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে রেজিস্ট্রার আপডেট, ক্যাশ মেমো না থাকা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এছাড়া সাধুহাটি বাজারে অবস্থিত মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না থাকা এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রির না করার অভিযোগে মেসার্স হামজা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধুহাটি বাজারে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা রোডে বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদউত্তর্ণের তারিখ না থাকা ও বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে ব্যর্থ হওয়ায় মা বীজ ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নানা অভিযোগে ৪টি সার ডিলারকে জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট