1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

মাঠ দখল করে মার্কেট, উচ্ছেদ করলেন বিএনপি নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট উচ্ছেদ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য সবসময় উম্মুক্ত থাকবে জানিয়ে ফের কেউ দখল করতে চাইলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার দুপুরে সূত্রাপুর থানা বিএনপি ও স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে মাঠটি থেকে মার্কেট উচ্ছেদ করা হয়। মাঠের ফটকে খেলাধুলার জন্য সংরক্ষিত এমন ব্যানারও টানিয়ে দেন বিএনপি নেতারা।

জানা গেছে, পুরান ঢাকার লক্ষীবাজারে রেলিং দিয়ে ঘিরে রাখা মাঠটি এই এলাকার শিশু-কিশোরদের খেলার একমাত্র মাঠটি এতদিন ফাঁকা ছিল। দিনে-রাতে ফুটবল-ক্রিকেট খেলে মাতিয়ে রাখত মাঠটি। কিন্তু সম্প্রতি স্থানীয় বিএনপির নেতাকর্মী পরিচয়ে কিছু লোকজন মাঠটি দখল করে চৌকি বসিয়ে অস্থায়ী মার্কেট তৈরি করে ৩০ জনের বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ভাড়া দেয়।

এবিষয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু জানান, দলের নাম ভাঙিয়ে একটি চক্র মাঠ দখল করে মার্কেট বসিয়েছে এমন খবর পাওয়ার পরই মহানগরের শীর্ষ নেতারা এটি উচ্ছেদ করার নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে আজকে সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলামের নেতৃত্বে স্থানীয় নেতারা মাঠ অবৈধ দখলমুক্ত করেছেন। আশা করি আর কেউ মাঠ দখলের সুযোগ পাবে না।

এদিকে উচ্ছেদ শেষে সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম বলেন, এই মাঠ আবার যাতে কেউ দখল করতে না পারে তা ৪২ এবং ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ দেখভাল করবেন। বিএনপির নামে এখানে কেউ দখল করবেন, চাঁদাবাজি করবে তা চলতে দেয়া হবে না।

এসময় ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফয়েজসহ দলের আরও কয়েকজন নেতাকর্মী মাঠটির অবৈধ দখলমুক্ত করেছেন।

উচ্ছেদের পর বিএনপির নেতা মাসূদ আফসার বলেন, যারা এই মাঠে দোকান বসিয়েছে তারা বিএনপির কেউ না। আমরা লক্ষ্মীবাজারে কোনো অবৈধ দখল হতে দেব না। সূত্রাপুর থানা নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে করে আমরা বিষয়গুলো তদারকি করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট