1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের জমি আত্মসাৎ, ৪ জনের নামে দুদকের মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,নোয়াখালী: নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি আত্মসাতের অভিযোগে জোনাল সেটেলমেন্ট অফিসের তিন কর্মকর্তা ও এক ব্যক্তির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নোয়াখালী পৌরসভার বাসিন্দা মো. বাহার উদ্দিন (৬১), নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার মো. হুমায়ুন কবীর গাজী (৫৭), ডি/ম্যান মো. খায়রুল আলম ভূঞা (৫৬) এবং কপিস্ট সুভাস কান্তি চাকমা (৫৫)।

অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে জাল রেকর্ড ও খতিয়ান তৈরি করে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডকৃত জমি আত্মসাৎ করেন। সদর উপজেলার আইউবপুর মৌজার ৪ নম্বর ডিপি খতিয়ানে বোর্ডের মালিকানাধীন প্রায় ১.৬০ একর জমি (দাগ নং ২২২১, ২২২৫, ২২২৮, ২২২৯, ২২৪৬ ও ২২৫২) কেটে বাহার উদ্দিনের নামে ১১২ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। পরে এই জাল খতিয়ান জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট ও এসি ল্যান্ড অফিসে সংরক্ষণ করা হয়।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি সম্পত্তি আত্মসাৎ ও ভোগদখল একটি গুরুতর দুর্নীতি। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের জমি জালিয়াতির মাধ্যমে দখল করে নেওয়ার বিষয়টি দুদকের নজরে আসার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কখনোই দুর্নীতির সাথে জড়িতদের ছাড় দেবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট