1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

নূরকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতের নায়েবে আমীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকালে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নূরকে  দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

হাসাপতাল থেকে বের হয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নূরুল হক নূর জাতীয়ভাবে পরিচিত নেতা। বাংলাদেশের চলমান আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোপূর্বে তার ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন।

তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। দেশের এই ক্রান্তিকালে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুন্দর নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা ও দোয়া করা প্রয়োজন।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক বন্ধুরা যেভাবে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। তাদের ত্যাগ ও কষ্ট আল্লাহর কাছে কবুল হোক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নূরুল হক নূরের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বড় কোনো ঘটনারও অবমূল্যায়ন হবে। আমরা মনে করি, যেকোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তদন্ত ও বিচার অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট