1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

ঝিনাইদহ মহেশপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য অর্জন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল গভীর রাতে মহেশপুর থানা পুলিশ ও ভৈরবা সেনা ক্যাম্পের সমন্বিত অভিযানে ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়।

মহেশপুর থানার এসআই (নিঃ) টিপু সুলতান সংগীয় ফোর্স ও ১০ ইবি ভৈরবা আর্মি ক্যাম্পের সদস্যদের নিয়ে গতকাল রাত ১২টা ১৫ মিনিট থেকে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার যোগীহুদা মাঝপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩৯) ও মৃত আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ তোতা মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। তবে একই গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মোঃ মালেক মিয়া (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে এবং পলাতক আসামির বাড়ি থেকে মোট ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের থানায় নিয়ে আসা হলে এসআই (নিঃ) টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট