1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টারঃ   ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদে সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন। শিশুর স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং মাতৃদুগ্ধ গ্রহণ নিশ্চিত করতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন এবং ইউপি সদস্যবৃন্দ।

মীর রাকিবুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুহিতা’ কেন্দ্র শিশুদের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমাদের আশা, এটি ইউনিয়নের সকল মা ও শিশুর জন্য দিকনির্দেশক উদাহরণ হয়ে উঠবে।

‘দুহিতা’ রুমটি বিশেষভাবে সাজানো হয়েছে যাতে শিশুরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দুধ খেতে পারে। সেখানে রয়েছে খেলনা এবং খেলার উপকরণ, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করবে। এছাড়া, কেন্দ্রটিতে রয়েছে আলাদা জায়নামাজ, যেখানে নারীরা নামাজ আদায় করতে পারবেন। অসুস্থ মা ও শিশুদের বিশ্রামের জন্য একটি শান্ত ও মনোরম পরিবেশও নিশ্চিত করা হয়েছে, যেখানে শিশুরা নিরাপদে ঘুমাতে পারবে।

সাগান্না ইউনিয়নই জেলার মধ্যে প্রথম, যেখানে এই ধরনের মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন চালু করা হলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং শিশু ও মাতাদের সুস্থ্য বিকাশে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট