1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

হরিণাকুন্ডু উপজেলা জাসাসঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হরিণাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ। হরিণাকুন্ডু উপজেলা জাসাসের সভাপতি গমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাব্বত হোসেন টিপু, সালেহা বেগম কলেজের অধ্যক্ষ মোক্তার আলী,সহকারী অধ্যাপক (অবঃ) আকমল হোসেন নান্নু,হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার,সাধারণ সম্পাদক
তাইজাল হোসেন,হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক,সাধারণ সম্পাদক আনিচুর রহমান,ঝিনাইদহ জেলা জাসাসের আহবায়ক এম এ কবীর,সদস্য সচিব কামরুজ্জামান লিটন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,মোল্লা রাজা,রিপন হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি,তিনি মানবতার কবি। বিগত ফ্যাসিস্ট সরকার এই কবিকে অবজ্ঞা করেছিল। আর জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা জাতীয় কবির বাণীকে বুকে ধারণ করে রাজপথে থেকে সেই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করে। জাতীয় কবি আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন জাতীয় কবি আমাদের জীবনে সব সময় প্রাসঙ্গিক। তিনি জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসাস অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট