1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রাসহ ৮ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট ও অবৈধভাবে সীমান্ত পারপারের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার ভোরে মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৯২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন সকাল পৌনে আটটার দিকে মাধবখালী সীমান্ত থেকে উদ্ধার করা হয় আরও ২৪ বোতল ফেন্সিডিল।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) নতুনপাড়া সীমান্তে দুটি পৃথক অভিযানে ৩১৯ ও ১৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।অন্যথায় শনিবার ভোর সাড়ে সাতটার দিকে শ্রীনাথপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৮ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির কড়া নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট