1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

ভোট দিন ইনসাফ ও পরিবর্তনের পক্ষে: মহেশপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোঁটচাদপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন,
‎আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কারণ বর্তমানে কোনো দলীয় সরকার নেই, রয়েছে ইন্টারিম সরকার। ফলে মামলা-হামলা, ভয়ভীতি বা দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনী ফল প্রভাবিত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর হাতে দেশের দায়িত্ব গেলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন করব, যেখানে থাকবে না লুটপাট, দুর্নীতি, হত্যা বা চাঁদাবাজি। আমরা বিশ্বাস করি, নেতৃত্ব হতে হবে সৎ, সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

‎সোমবার (৭ জুলাই) মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাজার, পাড়া-মহল্লা ও দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতামত গ্রহণ করেন তিনি।

‎গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা সোলাইমান হোসেন, ইউনিয়ন শিবির সভাপতি ও সাবেক উপজেলা শিবির সভাপতি জামিল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সাধারণ মানুষের অংশগ্রহণে গণসংযোগটি হয়ে ওঠে প্রাণবন্ত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

‎পাঁচবাড়িয়া গ্রামের প্রবীণ বাসিন্দা সুকান্ত দাস বলেন,
‎আমি জীবনে বহুবার ভোট দিয়েছি, বহু দলকে দেখেছি। সবাই ক্ষমতায় গিয়ে নিজেদের কথা ভেবেছে, জনগণের কথা কেউ ভাবেনি। এবার জামায়াতকে ভোট দিয়ে দেখতে চাই তারা কেমন করে।

‎এমন অনেকেই গণসংযোগে জানায়, পুরোনো রাজনৈতিক দলগুলোর ওপর তাদের আস্থা কমে গেছে। তারা চায় একটি বিকল্প নেতৃত্ব, যারা কথা দিলে রাখবে, দুর্নীতিমুক্তভাবে দেশ চালাবে।

‎অধ্যাপক মতিয়ার রহমান আরও বলেন, আমরা রাজনীতি করি আল্লাহভীতির ভিত্তিতে, জনগণের কল্যাণের জন্য। আমাদের লক্ষ্য ব্যক্তিগত লাভ নয়, একটি সৎ, ইনসাফপূর্ণ ও মানবিক রাষ্ট্র গঠন করা।”
‎তিনি সকলকে আহ্বান জানান,
‎ভোট দিন এমন একটি নেতৃত্বকে, যারা আপনাদের কথা শুনবে, আপনাদের পাশে থাকবে।

‎মহেশপুরের জনসাধারণের কণ্ঠে এখন পরিবর্তনের বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর তারা এমন একজন প্রতিনিধি খুঁজছেন, যিনি আদর্শিক নেতৃত্ব দিয়ে এ জনপদকে এগিয়ে নিতে পারবেন। অধ্যাপক মতিয়ার রহমান সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন অনেকের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট