1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ: ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ                               ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সুরক্ষা বিহীন ঝুলন্ত বৈদ্যুতিক তার জনজীবনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রায় প্রতিটি সড়ক, মোড় ও বাজার এলাকায় বিদ্যুৎ পোলের উপর এলোমেলোভাবে ঝুলছে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক, ক্যাবল ও ফাইবার অপটিক তার। ইতোমধ্যে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের তদারকির অভাব, অপরিকল্পিত সংযোগ, এবং নিয়মবহির্ভূত সংস্থার তার টানানোকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্ষাকালে ভিজে পরিবেশে এই তারগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। নগরবাসীর অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই একের পর এক সংযোগ দেওয়া হচ্ছে। ট্রান্সমিটার, সার্কিট ব্রেকারসহ সংবেদনশীল যন্ত্রাংশগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নেই। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ঝুঁকির মাত্রা দিন দিন বাড়ছে। শুধু কালীগঞ্জ শহর নয়, আশপাশের কয়েকটি ইউনিয়ন এলাকাতেও অনুরূপ বৈদ্যুতিক ঝুঁকির চিত্র পরিলক্ষিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট