1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

হরিণাকুন্ডুর শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা নতুন ভবন নির্মাণ নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

এ.এ আব্দুস সামাদঃ  ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে আজ ( ২জুলাই) বুধবার  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ফারুখ খান, প্রধান শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আলোচ্য বিষয় ছিল – অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত ৪ তলা প্রস্তাবিত নতুন বিল্ডিং এর কাজ কোথায় করলে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রধান শিক্ষক তার বক্তব্যে পূর্বের অভিজ্ঞতা থেকে বলেন,

বিল্ডিং নির্মাণের সময় অনেক পাতি নেতা ও প্রভাবশালী ব্যক্তি কাজের মধ্যে হস্তক্ষেপ করে, চাঁদা দাবি করে এবং কাজ দুর্বল করে ফেলে। এবার সকলকে সচেতন থাকতে হবে, যেন বিদ্যালয় কতৃপক্ষ ও সাধারণ মানুষ মিলে কাজগুলো সঠিকভাবে বুঝে নিতে পারে।

 

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, গত ১৫-১৬ বছরে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, যা নতুন করে আর না হয় সে জন্য সবার সতর্কতা প্রয়োজন।

সভায় বিদ্যালয়ের একটি টিনশেড মসজিদ নির্মাণের প্রস্তাব এবং পুরাতন বিল্ডিং ভেঙে ওই জায়গায় নতুন বিল্ডিং নির্মাণের আলোচনা হয়। তবে সেখানে থাকা গাছসমূহ কিভাবে কর্তন করা যাবে তা নিয়েও আলোচনা হয়।

সভা শেষে বিদ্যালয় কতৃপক্ষ উপস্থিত সকলকে খাবার পরিবেশন করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন ভবন নির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট