1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

শহীদদের স্মরণে হরিনাকুন্ডুতে দোয়া মাহফিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ছাত্র জনতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমির মোঃ বাবুল হোসেন । তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত মেহমান মাওলানা মোঃ তাজুল ইসলাম , উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী,পৌর আমির শফি উদ্দিন, তিন বিভাগের তদারককারী সাদিকুর রহমান, উপজেলা জামায়াতের সূরা সদস্য সহ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি মহোদয়েরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের পথ সুগম করেছে। তাদের আত্মত্যাগের মূল্য আমরা রাজপথে ও সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কথা বলে, কাজ করে পরিশোধ করব।

পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট