1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কালীগঞ্জে ১৪০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল কৃষি বিভাগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ  পরিবেশ রক্ষায় ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসার ১৪০০ শিক্ষার্থীর মাঝে জাম, বেল, নিম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। ‘জাতীয় প্রণোদনা কর্মসূচি ২০২৪–২৫’ অর্থবছরের আওতায় এ কর্মসূচি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে চারটি করে ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। উদ্যোক্তাদের প্রত্যাশা, এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, ফলজ গাছ, সবজি বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হচ্ছে। এর আগে তাল ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। কৃষক ও শিক্ষার্থী—দুই পক্ষকেই পরিবেশ সচেতনতায় যুক্ত করা হচ্ছে। ইউএনও দিদারুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা শুধুই সরকারি দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। একটি গাছ শুধু ছায়া দেয় না—জীবন রক্ষা করে, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সহায়তা করে। শিক্ষার্থীরা আজ যদি গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, আগামীতে গড়ে উঠবে সবুজ, টেকসই সমাজ।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি কামারুজ্জামানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট