1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কোটচাঁদপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতাঃ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ চাচা ভাতিজির দ্বন্দে বিষে পুড়ল চাষির দেড় বিঘা ইরি কচুর ফসল। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে। এতে করে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই চাষির। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন তিনি।

সরেজমিনে দেখা যায় , কোটচাঁদপুর – সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠ এটি। শাহজামাল খান এ মাঠের ২ বিঘা জমি কিনেছেন বাবু খান ও তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে । এরপর থেকে তিনি ভোগদখল করে কচুর চাষ করেছেন। যা গেল ২৬-০৬-২৫ তারিখে তামিমা খানের নির্দেশে ওই জমিতে ঘাস পোড়ানো বিষ প্রয়োগ করা হয় যার ফলে পুড়ে গেছে সব কচু গাছ। যাতে করে ওই চাষির পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ভুক্তভোগী চাষি শাহজামাল খাঁন বলেন, আমি বাবু খান ও তাঁর ভাজিজি তামিমা তৈয়ব্যা খানের কাছ থেকে ২ বিঘা জমি কিনে দেড় বছর ধরে ভোগ দখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইতি কচুর চাষ করেছি। তারা তাদের পারিবারিক দ্বন্দে তামিমা তৈয়ব্যা খান লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে করে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুর গাছ পুড়ে গেছে। বিষয়টি নিয়ে সোমবার থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন তিনি।

আপনার সঙ্গে ওনাদের কোন শত্রুতা আছে কি, এমন প্রশ্নে তিনি বলেন, না তাদের সঙ্গে আমার কোন শত্রুতা নাই। তারা তাদের পারিবারিক দ্বন্দ আমার উপর প্রয়োগ করছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ওইদিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দুপুরে ২/৩ জন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তারা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাদের নাম পরিচয় জানিনা। তামিমা তৈয়বা খান বলেন, বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বিষয়টি বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারনে কচুর ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন, আর আমি শাহজামাল খান কে চিনি না। ওনার সঙ্গে আমার কোন লেনদেনও নাই। আমি মনিরুল ইসলাম খান কে চিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট