1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

অবৈধ জাল অপসারণে অভিযান: দেশীয় মাছ রক্ষায় শৈলকুপা প্রশাসনের কঠোর অবস্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষার লক্ষ্যে শৈলকুপা উপজেলায় আজ (৩০জুন) সোমবার অবৈধ চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি ৫ নং কাচেরকোল ইউনিয়নের কচুয়া বাজার, ৩ নং দিগনগর ইউনিয়নের তামালতলা বাজার, পৌরসভার কবিরপুর নতুন ব্রিজের নিচ থেকে মোট ২৮ টি অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেন। মূল উদ্দেশ্য হলো দেশীয় মাছের প্রজনন ও টিকে থাকার পরিবেশ রক্ষা করা।”

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যেসব স্থানে এসব অবৈধ জাল আপব্যবহার হচ্ছে, সেখানে পর্যায়ক্রমে আরও কঠোর অভিযান চালানো হবে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে প্রচারণা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব জাল ব্যবহারে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতের মাছ উৎপাদনে বিপর্যয় সৃষ্টি করে।”

স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দেশীয় মাছ রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট