1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভায় জনতার ঢল!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের নানামুখী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুধসর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটই বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে ভাটই বাজারে পথসভায় জনতার ঢল নামে। পথসভা এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাস।

প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক উসমান আলী, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, রাকিবুল হাসান খান দিপু, শহিদুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, উপজেলা কৃষকদলের আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত, পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দার, সদস্য সচিব আবুল খায়ের খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদিকুর রহমান অটুল, সদস্য সচিব আবু শাহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য আলামিন হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের নানামুখী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট