1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী সেমিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত।

বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল হেল মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রবিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ থেকে ক্ষতিকর মাদক নির্মূল করতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। উঠতি বয়সীদের দিকে বিশেষ নজরদারী রাখতে হবে। সেই সাথে মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরো জোরদার করার দাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট