1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শ্যালিকাকে মদপান করিয়ে ধর্ষণ, সহযোগিতা করেন স্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : মানিকগঞ্জে এক তরুণীকে জোরপূর্বক মদপান করিয়ে ধর্ষণ এবং পরবর্তী সময়ে তার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন ছত্তার মিয়া (৪০) ও তার স্ত্রী রুনা আক্তার (৩০)। অভিযুক্ত ছত্তার মিয়া ভুক্তভোগীর দুলাভাই এবং তার স্ত্রী রুনা আক্তার ভুক্তভোগীর বড় বোন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৫ নভেম্বর একদিন সকালে ছত্তার মিয়া ফোন করে জানান, তার স্ত্রী গর্ভবতী। এ উপলক্ষে ভুক্তভোগীকে বাড়িতে আমন্ত্রণ জানান। ওইদিন দুপুরে ওই তরুণী তাদের বাড়িতে যান। এর কিছুদিন পর গত বছরের ১৬ ডিসেম্বর রাতে ছত্তার, তার স্ত্রী রুনা ও আরেক স্ত্রী সোনিয়া মিলে ভুক্তভোগীকে জোরপূর্বক মদ খাইয়ে অচেতন করে ফেলে। সকালে জ্ঞান ফেরার পর ভুক্তভোগী দেখেন, তিনি একটি ঘরে ছত্তার মিয়ার পাশে শুয়ে আছেন। তার শরীরের কাপড় এলোমেলো। তিনি বুঝতে পারেন, তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন, তার অশ্লীল ছবি ও ভিডিও ছত্তার মিয়া মোবাইলে ধারণ করেছেন এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এরপর থেকে ছত্তার একাধিকবার ভুক্তভোগীকে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সবশেষ বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে ভুক্তভোগী দেখতে পান, ‘কাঠ গোলাপ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার কিছু ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি পরে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এক তরুণী অভিযোগ করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট