1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহে অবৈধ স্থাপনা ও সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মোঃ সোহেল রানা সহ সড়ক বিভাগের কর্মচারী এবং জেলা পুলিশের সদস্যরা।

ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এবং পায়রা চত্বর এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু লোকজন সড়কের উপর অস্থায়ী দোকানপাট নির্মাণ করে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিলো। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বারবার মৌখিক নির্দেশনা দেয়া হলেও তারা সেসকল দোকানপাট সরিয়ে নেয়নি। সবশেষে শহর জুড়ে মাইকিং করেও কোন ফলাফল পাওয়া না গেলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলমুক্ত করা হয়েছে সড়ক।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির বলেন, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বার বার বলা হলেও তারা তাদের দোকানপাট সরিয়ে নেয়নি। সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়টি খেয়াল রেখে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন কেউ সড়কের জায়গা দখল করে দোকানপাট বসাতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে সড়ক ও জনপথ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট