1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

ঝিনাইদহে ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সিডাক পুকুরের পাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) ভোর ছয়টার দিকে স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের নাম মধু (২২)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাক ড্রাইভার। তার পিতার নাম বিল্লাল হোসেন।

স্থানীয়রা জানায়, সকালে হাঁটতে বের হয়ে পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মধুর মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি আত্মহত্যা বলে ধারনা করছে আবার অনেকেই সন্দেহ করছেন এটি একটি পরিকল্পিত হত্যা। তাদের ধারণা, রাতের আঁধারে কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট