1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন.. রাশেদ খাঁন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন।’

শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহ শহরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়, ঈদ শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গণসংযোগে রাশেদ খাঁনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের আরাপপুর মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলার মধুহাটি ও সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

নির্বাচন নিয়ে বক্তব্যে রাশেদ খাঁন বলেন, ‘যারা চাঁদাবাজি করেছে, দখলদারিত্বে লিপ্ত ছিল, মাফিয়াতন্ত্র কায়েম করেছিল কিংবা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল—তাদের ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দিতে হবে। আমাদের দল তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।’এসময় আরও উপস্থিত ছিলেন—ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট