1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার তোয়াক্কা না করে শুক্রবার সকাল ১১টায় শৈলকুপা নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল সহযোগী অঙ্গ সংগঠন।

পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী দোয়া মাহফিল ও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট