1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

নরসিংদীতে রেলওয়ের জমি হতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তৃতীয় দিনের মত বুধবার (২৮ মে) বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নরসিংদী নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউর রহমানসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এসময় শহরের বাসাইল এলাকার শাপলা চত্বর ও আরশীনগর রেলক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা পাকা, আধা পাকা ও টিনসেড ঘর ও দোকানপাটসহ অস্থায়ী সব স্থাপনা ভেক্যু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও মহল দীর্ঘদিন ধরে ঢাকা-চট্রগ্রাম রেলপথের পাশে ও পুরাতন মদনগঞ্জ রেলপথের পাশের রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। রেলওয়ে কর্তৃপক্ষ দফায় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করলেও ফের স্থাপনা গড়ে উঠে। এতে রেলওয়ের পাশের সড়কগুলো সর হয়ে চলাচলে বিঘ্ন ঘটাসহ পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, একাধিক নোটিশ ও প্রচারণার পরও এসব অবৈধ স্থাপনা যথাসময়ে সরিয়ে না নেয়ায় পর্যায়ক্রমে অভিযান শুর করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৩ দিন অভিযান চালানো হয়েছে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট