1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীরের ভাই ইমাম আজমের ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ:

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকরের মেজো ভাই ইমাম আজমের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছে জেলা জামায়াত। মরহুম ইমাম আজম ঝিনাইদহ জেলার সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় এক জেলা জামায়াতের পক্ষে দলটির সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই সাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

 

তার পিতা ছিলেন মরহুম এম. এম. আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘ প্রায় ৮ মাস ধরে মাজার ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার বিকালে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

 

ইমাম আজম ছিলেন তিন ভাইয়ের মধ্যে মেজো। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। সোমবার এশার নামাজের পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

শোকবার্তায় বলা হয়, ”আমরা মরহুম ইমাম আজম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট