1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খানমা,মাগুরা:

মাগুরার শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চিলগাড়ী পাটক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮) নামে দুই যুবককে স্থানীয়রা আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই মহিলার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে আসা-যাওয়া করতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মেয়েকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া এলাকা থেকে তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে চিলগাড়ী মাঠে পাটক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা ওই মহিলার বাড়ির সামনে তাকে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে হোগলডাঙ্গা এলাকা থেকে স্থানীয়রা আব্দুর রহিমকে আটক করে। পরে আব্দুর রহিমের স্বীকারোক্তি অনুযায়ী জনিকে আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই মহিলা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দু’জনকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট