1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃ/ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস সামাদ :ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বড়দা মাদ্রাসা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে জিসান হোসেন (১৭) নামে এক কিশোর নি/হ/ত হয়েছে। নি/হ/ত জিসান বড়দা গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল মান্নানের একমাত্র ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বার (২২মে) দুপুরে জিসান তার নিজস্ব মোটরসাইকেলে করে বড়দা মাদ্রাসা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে জিসান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা ঘটনাস্থলে পৌঁছে জিসানকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন। পরে তার ম/র/দে/হ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল-কলেজপড়ুয়া সহপাঠী ও এলাকাবাসী এই অকাল মৃ/ত্যু মেনে নিতে পারছেন না।

এদিকে স্থানীয়দের দাবি, লাইসেন্স ছাড়া কেউ যেন মোটরসাইকেল বা যেকোনো যানবাহন চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি ও সচেতনতা জরুরি। লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

পুলিশ ঘ/টনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, জিসান বড়দা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল এবং এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট