1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

সমাজসেবায় অবদান রাখায় নজরুল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রেজাউল ইসলাম রিংকু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

একে আজাদ,রাজবাড়ী: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিংকু। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।

গত ১৭ মে (শনিবার) বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। তিনি লাবলু আহমেদের হাতে ‘জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড’ তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রেজাউল ইসলাম রিংকু বলেন,সমাজসেবা ও সাংগঠনিক কাজে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। এধরনের সম্মাননা মানুষকে ভালো কাজের প্রতি আরও উৎসাহিত করে। আমি এই অর্জনকে আমার এলাকার মানুষের প্রতি উৎসর্গ করছি।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই অর্জন প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন এলাকাবাসী ও সহকর্মীরা। তারা আশা করছেন, ভবিষ্যতেও তিনি তৃণমূল রাজনীতি ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

প্রসঙ্গত,এর আগে তিনি আন্তর্জাতিক মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট