1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

মাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, চাঁদপুর:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

চাঁদপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার দায়ে শরীফ বেপারী (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কুহিনুর বেগম এতথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার ওই নারী (মা) চাঁদপুর শহরের রেলওয়ে কলোনী এলাকায় আরব আলী বেপারী স্ত্রী জায়েদা বেগম (৪৫)। আসামি শরীফ বেপারী (৩২) তাদের বড় ছেলে।

মামলার সূত্রে জানা যায়, শরীফ বেপারী প্রতিনিয়ত মাদক সেবনের কারণে তার মা জায়েদা বেগমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত। তাকে স্বাভাবিক জীবনযাপন করানোর পরিবারের পক্ষে চেষ্টা করা হয়েছিল। পরে ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় শরীফ বেপারী তার মায়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে বসত ঘরের দরজা বন্ধ করে তার মাকে ইট ও দা দিয়ে বেদম মারধর করে। পরে স্থানীয়রা তার মাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জায়েদা বেগমকে মৃত ঘোষণা করেন। পুলিশ শরীফ বেপারীকে আটক করেন। এ ঘটনায় আরব আলী বেপারী বাদী হয়ে ওই বছরের ১২ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

সূত্রে আরও জানা গেছে, শরীফ তার মাকে হত্যার পূর্বে মাদক সেবনের দায়ে আদালতে তার বিরুদ্ধে একটি মামলাও ছিল। ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেদুজ্জামান আদালতে শরীফকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলার রায় দেন।

রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের পিপি কুহিনুর বেগম জানান, এই মামলায় ১৬ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। সাক্ষিদের সাক্ষ্যপ্রদান শেষেই আদালত আসামির বিরুদ্ধে এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট