1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,খুলনা: শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশসংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাতে মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের কিছুসময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি।

প্রঙ্গগত, বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট