1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে ‘প্রহসন’ বললেন হাসনাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন।

এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।”

এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। খুন, দমন-পীড়ন, দুর্নীতির জন্য দলীয় কাঠামোকে দায়ী করে বিচার নিশ্চিত না হলে প্রকৃত বিচার হবে না।”

এর আগে একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র হান্নান মাসুদ। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, “বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না।” অন্যদিকে, হান্নান মাসুদ বলেন, “বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর দেশকে বাঁচাতে আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট