1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

বরিশালে জালনোট তৈরির কারিগরসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালে জাল নোটসহ দুইজন কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অমিত হাসান।এর আগে, বুধবার গভীর রাতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের লাল মিয়ার ছেলে মিজান হাওলাদার (১৯) ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২৫)। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করেছে র‌্যাব। আদালতের মাধ্যমে আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান জানিয়েছেন, কর্ণকাঠি গ্রামের বড় মোল্লা বাড়ি সড়কে বেশ কয়েকজন ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার জন্য উপস্থিত হন। তখন সেখানে অভিযান চালিয়ে মিজান ও নাঈমকে আটক করা হয়। এরপর মিজানের ব্যাগ তল্লাশি করে ১ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। মিজানের দেওয়া তথ্যমতে, চরকাউয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ১ লাখ ২৫ হাজার ৩০০ পনের টাকার জালনোট জব্দ করা হয়। এ সময় জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি করে প্রিন্টার ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট