1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

এসএসসি পরীক্ষার উত্তর বলে দেওয়ায় এক কেন্দ্রের ১০ শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাকালে শিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেওয়ার সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষকরা হলেন— আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ১০টার দিকে জানান, পরীক্ষা চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কেন্দ্রে পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি ১০ শিক্ষককে আটক করার নির্দেশ দেন।

ওসি আরও জানান, রাতেই কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শিক্ষকদের থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট