1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট